ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বাগমারায় শপথ নিলেন ১৯২ নবনির্বাচিত জনপ্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২   ২৮৩ বার পঠিত
বাগমারায় শপথ নিলেন ১৯২ নবনির্বাচিত জনপ্রতিনিধি

রাজশাহীর বাগমারায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উপজেলার ১৬টি ইউনিয়নের ১৯২ জন নব-নির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য শপথ গ্রহণ করেন। এর মধ্যে ৪৮ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ১৪৪ জন সাধারণ সদস্য।

শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান। গত ৫ জানুয়ারি বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নের এক যোগে অনুষ্ঠিত হয় নির্বাচন। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় নির্বাচন। উপজেলার ১৬টি ইউনিয়ন হলো গোবিন্দপাড়া, নরদাশ, দ্বীপপুর, বড়বিহানালী, আউচপাড়া, শ্রীপুর, বাসুপাড়া, কাচারী কোয়ালীপাড়া, শুভডাঙ্গা, মাড়িয়া, গনিপুর, ঝিকরা, গোয়ালকান্দি, হামিরকুৎসা, যোগীপাড়া এবং সোনাডাঙ্গা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা রবিউল করিম, মনিরা খাতুন, মকলেছুর রহমান সহ কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক মোহম্মদ আলী, চেয়ারম্যান আলমগীর সরকার, আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার আব্দুল মমীত। এর আগে ১৬টি ইউনিয়নের নবনির্বাচত চেয়ারম্যানগণ ১৬ ফেব্রæয়ারি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহণ করেন।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa