ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বাগমারায় চারটি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এমপি এনামুল হকের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২   ২৫২ বার পঠিত
বাগমারায় চারটি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এমপি এনামুল হকের শীতবস্ত্র বিতরণ

রাজশাহীর বাগমারায় জেকে বসছে শীত। এই শীতে অসহায় হয়ে পড়েছে আপামর জনগণ। শীত নিবারনের সামর্থ নেই অনেকের। প্রচন্ড শীতে অনেক কষ্ট করে মাদ্রাসায় কোরআন শিক্ষা করে চলেছেন শিক্ষার্থীরা। উপজেলার চারটি হাফেজিয়া মাদ্রাসার দুইশতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

রোববার দুপুরে ব্যক্তিগত ভাবে শিকদারী কোল্ড স্টোরেজ মিলনায়তনে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। শীতবস্ত্রের ফলে প্রচন্ড ঠান্ডার হাত থেকে একটু হলেও রক্ষা পাবে শিক্ষার্থীরা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, চেয়ারম্যান আলমগীর সরকার, আনোয়ার হোসেন, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম প্রমুখ।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa