ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বাগমারার বীজতলায় পলেথিনে মোড়ানো নবজাতকের লাশ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৬ মার্চ ২০২২   ২৯৭ বার পঠিত
বাগমারার বীজতলায় পলেথিনে মোড়ানো নবজাতকের লাশ

রাজশাহীর বাগমারায় পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার নরদাশ ইউনিয়নের মাদিলা গ্রামের আবুল কালামের বীজতলা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে শনিবার (৫ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য ওই নবজাতকের লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে- শুক্রবার সন্ধ্যার আগে উপজেলার নরদাশ ইউনিয়নের মাদিলা গ্রামের আবুল কালামের বীজতলা থেকে স্থানীয় কয়েকজন শ্রমিক ধানের চারা তুলছিলেন। এ সময় এক শ্রমিকের পায়ের নিচে পলিথিনে মোড়ানো একটি পিচ্ছিল কিছু অনুভব করেন। পরে তাঁরা পলিথিনে মোড়ানো নবজাতকের লাশটি দেখতে পান। শ্রমিকরা সেখান থেকে লাশটি তুলে শুকনো স্থানে রেখে বাগমারা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায় ।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, লাশটি ছেলে নবজাতকের ছিল। ডিএনএর নমুনা সংগ্রহ ও ময়নাতদন্ত শেষে লাশটি দাফনের জন্য রাজশাহী কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, বীজতলায় এ নবজাতকের লাশ কি ভাবে এখানে এলো এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa