ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বর্ধিত পানির দাম না কমালে রাজশাহীতে হরতালের হুঁশিয়ারি বিএনপির

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২   ৩৪৪ বার পঠিত
বর্ধিত পানির দাম না কমালে রাজশাহীতে হরতালের হুঁশিয়ারি বিএনপির

রাজশাহীতে ওয়াসার পানির দাম তিনগুণ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে বিএনপি। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর মালোপাড়া এলাকায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানবন্ধনে বিএনপি নেতারা বলেন, বৃহত্তর রাজশাহী সব সময়ই অবহেলিত। এ অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ শিল্প-কারখানা না থাকায় বরাবরই এ এলাকার মানুষের আর্থিক অবস্থা ভালো নয়। সবচেয়ে বড় বিষয় হলো- রাজশাহীর ওয়াসার পানি এখনো অস্বাস্থ্যকর ও দুর্গন্ধময়। ওয়াসার পানি পান করা তো দূরের কথা, তা গোসল কিংবা কাপড় ধোয়ারও উপযোগী নয়। এ অবস্থায় পানির দাম বাড়ানো অযৌক্তিক।

ঠিক তখনই রাজশাহী ওয়াসা কর্তৃপক্ষ সামজিক, রাজনৈতিকসহ এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে কোন আলোচনা ছাড়ায় ওয়াসার পানির দাম হঠাৎ তিন গুণ বাড়িয়েছে। সেটি সম্পূর্ণ অযৌক্তিক। বক্তারা আরো বলেন,যদি দ্রæতই ওয়াসা তাদের সিদ্ধান্ত থেকে না সরে আসে, তা না হলে আগামীতে হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপি নেতারা।

বক্তারা আরও বলেন, গণশুনানি ও মতামত প্রহণ ছাড়াই রাজশাহীতে পানির দাম এক লাফে তিনগুণ বাড়িয়েছে। এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাই অবিলম্বে ওয়াসাকে বর্ধিত পানির দাম কমাতে হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa