ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বরগুনার আমতলীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০   ২৪৩ বার পঠিত
বরগুনার আমতলীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

বরগুনার আমতলী পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকার একটি স্ব-মিলের পাশ থেকে ৪’শ পিস ইয়াবাসহ মোঃ আনোয়ার হোসেন (৫০) নামের এক ইয়াবা বিক্রেতাকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, উপজেলার চাওড়া চন্দ্রা গ্রামের মোঃ আদম আলী হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন হাওলাদার দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিক্রিরত অবস্থায় আনোয়ার হোসেনকে পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকার একটি স্ব-মিলের পাশ থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার শরীর তল্লাশী করে ৪’শ পিস ইয়াবা উদ্ধার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওইখানে থাকা ৩-৪ জন পালিয়ে যায়।

এ ঘটনায় আমতলী থানায় এসআই মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আনোয়ার হোসেন, তার সহযোগী মোঃ মোকলেস (৩৫) ও রনি গাজীর (৩৪) নামে মামলা দায়ের করেন। আনোয়ারের বিরুদ্ধে আমতলী থানায় আরো দুটি মামলা রয়েছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, আনোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa