ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বরখাস্ত মেয়র আব্বাসের নামে আরও দুই মামলা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২   ২৯৭ বার পঠিত
বরখাস্ত মেয়র আব্বাসের নামে আরও দুই মামলা

রাজশাহীর কাটাখালী পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আব্বাস আলীর নামে আরও দুটি মামলা হয়েছে। স্থানীয় শরিয়ত আলী ও সাইদুর রহমান বাদী হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে মামলা দুটি করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম জানান, মানহানির অভিযোগ এনে তারা মামলাটি করেছেন। সিএমএম আমলী আদালতের বিচারক মো. মাসুদুজ্জামান তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করতে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গ্রেফতার হন সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আব্বাস আলী। এরপর তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়। ওইসব মামলায় তিনি এখন কারাগারে। এরপর বৃহস্পতিবার আরও দুটি মামলা হল। এ নিয়ে তার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা ৫টি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa