ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বগুড়ার সোনাতলায় গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২   ২৭৭ বার পঠিত
বগুড়ার সোনাতলায় গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

বগুড়ায় গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার সোনতলায় পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বারঘরিয়া এলাকার কালী প্রসন্যর ছেলে মনোরঞ্জন(৫০) এবং কুড়িগ্রামের ফুলবাড়ি এলাকার মৃত: সাদের আলীর ছেলে আইনুল হক(৪০), সোনাতলার কাবিলপুর এলাকার আব্দুল গনির ছেলে খোরশেদ আলম(২৯) এবং বাবু শেখের ছেলে সুবেল শেখ(৩৫)। ধৃতদের মধ্যে আইনুলের নামে লালমনিরহাট ও গাইবান্ধায় ৪ টি মাদক মামলা রয়েছে।

জানা যায়, শুক্রবার সোনাতলার পুগলিয়া গ্রামে অভিযান চালিয়ে তিন কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মনোরঞ্জন ও আইনুলকে গ্রেফতার করা হয়।একই দিন সোনাতলা বন্দর এলাকা থেকে সুবেল ও খোরশেদকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa