ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বগুড়ার শিবগঞ্জে দূর্বৃত্তদের হাতে সিকিউরিটি গার্ড খুন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২   ৩০৬ বার পঠিত
বগুড়ার শিবগঞ্জে দূর্বৃত্তদের হাতে সিকিউরিটি গার্ড খুন

বগুড়ার শিবগঞ্জে নুরুল ইসলাম (৫২) নামে এক সিকিউরিটি গার্ডকে খুন করেছে দূর্বৃত্তরা। শনিবার সকাল ৭ টার দিকে শিবগঞ্জ উপজেলার কামতারা ত্রি-মহনি এর বগুড়া-পিরব রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সিকিউরিটি গার্ড নুরুল ইসলাম পঞ্চদাস ভোলাপাড়া গ্রামের আসাদ সরদার এর ছেলে বলে জানা গেছে। তিনি নামুজা বন্দরে সিকিউরিটি গার্ডের কাজ করতেন। খবর পেয়ে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ মুহুর্তে হত্যার কারণ জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের স্ত্রী আমিনা বেগম বলেন, গত কয়েক দিন পূর্বে নামুজা বন্দরে একটি দোকান চুরি হয়। এই দোকান চুরি কে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম সহ বেশ কয়েক জন আমার স্বামীকে ভয়-ভীতি প্রদান করে আসতো। এমনকি রফিকুল তার স্বামীকে ৪ তলায় নিয়ে গিয়ে ভয় দেখায়।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa