ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ফিলিস্তিনি জাতি কখনো তাদের স্বার্থ-বিরোধী মেনে নেবে না : রুশ মুফতী পরিষদ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০   ২৯৬ বার পঠিত
ফিলিস্তিনি জাতি কখনো তাদের স্বার্থ-বিরোধী মেনে নেবে না : রুশ মুফতী পরিষদ

ফিলিস্তিন সংকট সমাধানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ নামে কথিত যে শান্তি পরিকল্পনা উত্থাপন করেছেন তা প্রতিহত করার আহ্বান জানিয়েছে রাশিয়ার সবচেয়ে বড় মুসলিম সংগঠন। রুশ মুফতি পরিষদের পরিচালক নাফিকুল্লাহ আশিরোভ শনিবার মস্কোয় এক বক্তব্যে এ আহ্বান জানান।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইহুদিবাদী ইসরাইয়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধা পাওয়ার লক্ষ্যে তড়িঘড়ি করে এই পরিকল্পনা ঘোষণা করেছেন।

আশিরোভ বলেন, ডেমোক্র্যাটরা যখন মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে ইমপিচ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ট্রাম্প চরম রাজনৈতিক বেকায়দায় রয়েছেন তখন এ পরিকল্পনা ঘোষণা করা হল। এছাড়া, ইসরায়েলি প্রধানমন্ত্রীও আদালতে তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা নিয়ে অস্বস্তিতে রয়েছেন।

রুশ মুফতি পরিষদের প্রধান বলেন, ফিলিস্তিনি জাতি কখনো তাদের স্বার্থ-বিরোধী ও ইসলাম-বিদ্বেষী এ পরিকল্পনা মেনে নেবে না।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa