ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

প্রথমবার জিতের বিপরীতে জুটি বাঁধবেন মিমি

বিনোদন ডেস্ক
শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০   ২৮৫ বার পঠিত
প্রথমবার জিতের বিপরীতে জুটি বাঁধবেন মিমি

কলকাতার জনপ্রিয় অভিনেতা জিতের সর্বশেষ সিনেমা ছিলো ‘অসুর’। সেখানে তার নায়িকা হিসেবে দেখা গেছে সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানকে।আবারও সাংসদ নায়িকা নিয়ে হাজির হচ্ছেন তিনি। এবার জিতের বিপরীতে জুটি বাঁধবেন মিমি চক্রবর্তী। এতে করে পরপর দুই সিনেমায় সাংসদ নায়িকার সঙ্গে সিনেমা করতে চলেছেন এ নায়ক।

 

 

 

 

 

 

ভারতীয় একাধিক গণমাধ্যম খবর প্রকাশ করেছে, ‘বাজি’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন জিৎ। এখানেই তার বিপরীতে থাকবেন মিমি। এটি হবে এ জুটির প্রথম সিনেমা। এর আগে কখনোই একসঙ্গে দেখা যায়নি জিৎ-মিমিকে।জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিত্স ফিল্ম ওয়ার্কসের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ।‘বাজি’ সিনেমার গল্প নেওয়া হয়েছে এক তামিল সিনেমা থেকে। গল্পে দেখা যাবে, দুটি পরিবারের প্রতিশোধে গল্প। ১৩ ফেব্রুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। এরই মধ্যে শুটিংয়ের রেইকি করতে লন্ডনে অবস্থান করছেন জিৎ।জিৎ ও মিমি ছাড়া সিনেমাটিতে অন্য কারা অভিনয় করছেন সেই তথ্য এখনো জানা যায়নি। তবে চমক হিসেবে অনেক বড় তারকারা এখানে অভিনয় করবেন বলে আভাস পাচ্ছে ভারতীয় গণমাধ্যম।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa