ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পুঠিয়ায় মাকে খুনের অভিযোগে ছেলে গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২   ৩০২ বার পঠিত
পুঠিয়ায় মাকে খুনের অভিযোগে ছেলে গ্রেফতার

রাজশাহীর পুঠিয়ায় মা পারুল বেওয়াকে (৫৫) মুখে আঘাত করে ও গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলে মিজানের (২৫) বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ ওই মায়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠিয়েছে। এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নের সরিষাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন জানান, বুধবার রাতের খাবারের পর মা ঘরে যান। এরপর গভীর রাতে বাড়ির টিউবওয়েলের কাছে মায়ের লাশ দেখতে পাই। পরে থানায় খবর দিলে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ছেলে আনোয়ার হোসেন থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে অজ্ঞাত ব্যক্তির দ্বারা তার মা খুন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে পুলিশ মাকে হত্যার দায়ে সন্দেহজনকভাবে ছেলে মিজানকে আটক করেছে।

রাজশাহী জেলার পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। মাকে হত্যার সাথে জড়িত সন্দেহে তার ছেলেকে আটক করা হয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa