ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পুঠিয়ায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৫ মার্চ ২০২২   ২৪০ বার পঠিত
পুঠিয়ায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহীর পুঠিয়ায় হোসনেয়ারা প্রান্তি (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ। (৫ ফেব্রæয়ারি) শনিবার সকালে উপজেলার গুগোহালী গ্রামের একটি আমগাছে তার লাশ পাওয়া যায়। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখমের চিহ্ন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত বছর প্রান্তি পরিবারের অমতে পালিয়ে গিয়ে কাঁঠালবাড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে জিয়ারুল ইসলামকে বিয়ে করেন। বিয়ের পর থেকে উভয় পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি। তবে প্রান্তি মাঝেমধ্যে তার দাদা নাজিম উদ্দীন দুদুর বাড়িতে বেড়াতে আসতেন। কয়েক দিন আগে তিনি এখানে বেড়াতে আসেন। আর শনিবার ভোরে ঘরের সঙ্গে একটি আমগাছে তার ঝুলন্ত লাশ দেখা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত প্রান্তির বাবা হাসানুজ্জামান বাবু বলেন, ‘কিছুদিন আগে মেয়ে আমাদের এখানে বেড়াতে আসে। এরপর গত বৃহস্পতিবার মেয়েটি লোকমুখে শুনেছে, তাকে তালাক দেয়া হয়েছে। এ খবরে দুঃখে সে আত্মহত্যা করে থাকতে পারে।’

দাদা নাজিম উদ্দীন বলেন, ‘রাতে সবাই একসঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যাই। এরপর সকালে ফজরের নামাজ পড়তে বের হই। বাড়ির বাইরে গিয়ে প্রান্তিকে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তার শরীর ও মুখমণ্ডল ধুলোবালিতে মাখানো ছিল। কয়েক স্থানে আঘাতের চিহ্ন ছিল।’

বাগমারা থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘মেয়েটি আত্মহত্যা না হত্যাকাণ্ডের শিকার, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। মৃত্যুর কারণ খুজতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa