ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পাকিস্তানের রাষ্ট্রপতি নিমন্ত্রণে টাইগাররা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০   ২৭৫ বার পঠিত
পাকিস্তানের রাষ্ট্রপতি নিমন্ত্রণে টাইগাররা

 

দ্বিতীয় দফায় টেস্ট খেলতে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। কাতার এয়ারওয়েজে কাতারের দোহা হয়ে বুধবার সকালে ইসলামাবাদে পৌঁছান তারা। এই সফরে দুই ম্যাচ সিরিজের একটি টেস্ট খেলবে মুমিনুল হকের দল। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে টেস্টটি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিশিয়াল টুইটার পেজ থেকে টুইট করে বলা হয়েছে, নিরাপদেই রাওয়ালপিন্ডি পৌঁছেছে টাইগাররা।

 

টি-টোয়েন্টি খেলতে ভাড়া করা বিমানে সরাসরি পাকিস্তানে গিয়েছিল বলে তখন খুব একটা সময় লাগেনি টাইগারদের। তবে এবার প্রথম টেস্ট খেলতে পাকিস্তান যাওয়ার জন্য মুমিনুল হকরা ধরেছেন কাতার এয়ারওয়েজের নিয়মিত একটি ফ্লাইট। মঙ্গলবার সন্ধ্যায় রওনা দিয়ে কাতার এয়ারওয়েজের সে ফ্লাইট দোহা হয়ে আজ সকালে পৌঁছেছে ইসলামবাদ। দীর্ঘ যাত্রার ধকল কাঁটিয়ে আজ আর অনুশীলন করবে না বাংলাদেশ। তবে বৃহস্পতিবার হবে পুরোদমে অনুশীলন।

এদিকে, পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভির নিমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেবে বাংলাদেশ দল।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa