ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পাঁচবিবিতে বাড়ছে শীতের প্রকোপ,দুর্ভোগে ছিন্নমুল মানুষেরা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫   ২০১ বার পঠিত
পাঁচবিবিতে বাড়ছে শীতের প্রকোপ,দুর্ভোগে ছিন্নমুল মানুষেরা

দিন যতই যাচ্ছে ততই শীতের প্রকোপ বাড়ছে জয়পুরহাটের পাঁচবিবিতে। টানা তিনদিন ধরে সূর্যের দেখা মিলছে না দুপুরের পরেও। আবারও বিকেল থেকে পড়া শুরু করছে কুয়াশার সাথে হিমেল হাওয়া।

কুয়াশা আর হিমেল হাওয়া বাড়িয়ে দিচ্ছে শীতের প্রকোপকে। তারপরেও প্রয়োজনের তাগিদে বাড়ি থেকে বের হতে হচ্ছে মানুষকে। ট্রেনসহ যানবাহন চলাচল করছে ধীরগতিতে। কুয়াশার কারণে জ্বালাতে হচ্ছে হেডলাইট। শীত উপেক্ষা করে মানুষ ছুটছে তাদের গন্তব্যে। ভির করছে ট্রেন ও স্টেশনসহ বাস ষ্টান্ডে। ব্যবসায়ীরা দোকান খুলে বসে থাকলেও মিলছে না কাঙ্খিত ক্রেতা। বেশি দুর্ভোগে পড়েছে বয়স্ক মানুষেরা।

মঠপাড়া গ্রামের কয়েজন শ্রমিক বলেন,গত শুক্রবার দুপুরের পর একটু সূর্য দেখা গেলেও শনিবার থেকে আজ সোমবার তিন ধরে সূয়ের দেখা নেই। সকালে তীব্র শীত আর কুয়াশার মধ্য কাজে আসি। একজনের আলু জমিতে দিন হাজিরা কাজ করতেছি। প্রতিদিন আমরা ৫০০-৬০০ টাকা করে পাই।
শীতের কারণে কাজ কাম তেমন হচ্ছে না।

টাক্টর চালকের একজন সহকারী জানান,বাড়ি থেকে কাজের সন্ধানে বের হয়েছি। কয়েক দিনের ঘণকুয়াশা আর হিমেল হাওয়া তিন ধরে সূয়ের দেখা নেই। তার সাথে হিমেল হাওয়া গাড়িতে বসে থাকা যায়না। খুব কষ্ট হয়।

টাক্টর চালক বলেন, জীবিকার তাগিদে গাড়ি নিয়ে বের হয়েছি। আমরা একদিন গাড়ী না চালালে বেতন পাইনা। আমরা টিপ হিসাবে বেতন পাই। যত বেশি টিপ মারতে পারি তত বেশি টাকা পাই। এক গাড়ী বালুর টিপ মারলে লেবার পায় ৪ শত থেকে ৫ শত টাকা আর আমি পাই ৬ শত টাকা। কয়েক দিন থেকে খুব কুয়াশা আর ঠান্ডা বাতাস তাই বেশি টিপ মারতে পারছি না। সারাদিনে ২ থেকে ৩ হাজার টাকা ইনকাম হয়। কোন দিন আবার বসে থেকে দিন যায়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa