ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

পঞ্চগড়ের আটোয়ারীতে নবনির্বাচিত ৫ ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১২ জানুয়ারি ২০২২   ২৭০ বার পঠিত
পঞ্চগড়ের আটোয়ারীতে নবনির্বাচিত ৫ ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

পঞ্চগড়ের আটোয়ারীতে ৩য় দফায় অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত ৫ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, ভাইস চেয়ারম্যান শাহাজাহান ও রেনু একরাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার বলরামপুর ইউনিয়ন ব্যতীত গত ২৮ নভেম্বর/২০২১ অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে তিন ইউনিয়নে নৌকার প্রার্থী এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থীসহ নির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদন্যরা শপথ গ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa