ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নির্বাচন সুষ্টু হলে লক্ষাধিক ভোটে জয়ী, আশা তৈমূরের

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৬ জানুয়ারি ২০২২   ২৫৯ বার পঠিত
নির্বাচন সুষ্টু হলে লক্ষাধিক ভোটে জয়ী, আশা তৈমূরের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সুষ্ঠু হলে লক্ষাধিক ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তিনি বলেছেন, এখন পর্যন্ত ভোটের সার্বিক পরিস্থিতি ভালো। ভোট এমন সুষ্ঠু হলে ভোটের ব্যবধান লক্ষাধিক হবে। আল্লাহর রহমতে আমি লক্ষাধিক ভোটে জয়ী হবো। এ সময় সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের একটি কেন্দ্রে তার এজেন্টকে ঢুকতে দেয়নি বলে অভিযোগ করেন তিনি।

আজ সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তৈমূর আলম বলেন, ভোট সম্পর্কে এখনই কিছু বলা যাবে না। তবে জনস্রোত আমার দিকে, হাতির দিকে, পরিবর্তনের দিকে আছে ইনশাআল্লাহ। আপনারা অপেক্ষা করেন, পর্যবেক্ষণ করেন।

তৈমূর আলম অভিযোগ করে বলেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোট দিতে পারছে না। অনেকে ফিরে যাচ্ছে।

আঙুলের ছাপ দিয়ে ভোট দেয়ার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। বহিরাগতদের নগরে ঢুকতে জাতীয় পরিচয়পত্র দেখানোর যে ব্যবস্থা করা হয়েছে এর অবশ্য প্রশংসা করেন তৈমূর আলম।

এর আগে সকালেই ভোটকেন্দ্র পরিদর্শনে বের হন হাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। সকাল ৮টায় তিনি শহরের মাসদাইর এলাকার আদর্শ স্কুল ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa