ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নারায়নগঞ্জে বিপুল ভোটে জয়ী আইভী, বাড়ির সামনে আনন্দ মিছিল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ১৬ জানুয়ারি ২০২২   ২৬৮ বার পঠিত
নারায়নগঞ্জে বিপুল ভোটে জয়ী আইভী, বাড়ির সামনে আনন্দ মিছিল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে টানা তৃতীয়বারের মতো বিপুল ভোটে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হওয়ায় সেলিনা হায়াৎ আইভীর বাড়ির সামনে আনন্দ মিছিল করছেন তার কর্মী-সমর্থকরা। আজ রবিবার সন্ধ্যা থেকে বিভিন্ন কেন্দ্রে আইভীর এগিয়ে থাকার খবর শোনার পর থেকেই তার কর্মী-সমর্থকরা এই আনন্দ মিছিল শুরু করে।

এর আগের দুবারই মেয়র পদে বিজয়ী হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। এবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে লড়াইয়ে নেমেছিলেন। এদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে ১৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এবার পুরো সিটির নির্বাচন এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হয়েছে। বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই নাসিক নির্বাচন শেষ হয়।

নির্বাচন কমিশন-ইসি সচিবালয়ের তথ্যানুযায়ী, এবার পুরো সিটিতে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। শনিবার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএমসহ নির্বাচনী মালামাল। নির্বাচনে ভোটার সোয়া ৫ লাখ ভোটার। মেয়র পদে সাতজন; সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ ও কাউন্সিলর পদে ১৪৮ জন প্রার্থী রয়েছেন এ নির্বাচনে। সিটিতে ভোট কেন্দ্র রয়েছে ১৯২টি, ভোটকক্ষ ১ হাজার ৩৩৩টি, ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ ও মহিলা ২ লাখ ৫৭ হাজার ৫১১।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa