ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা জোরদার

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২   ২৩১ বার পঠিত
ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা জোরদার

খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী ব্যাপক নিরাপত্তা গ্রহণ করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২৪ ডিসেম্বর) র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, র‌্যাব সবসময় বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারসহ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশব্যাপী যেকোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত থাকবে র‌্যাবের স্পেশাল ফোর্স, হেলিকপ্টার, ডগ স্কোয়াড ও বোম্ব ডিস্পোজাল ইউনিট। খন্দকার আল মঈন বলেন, অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ধর্মীয় ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও দিবসে নিরাপত্তা প্রদান এবং বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের মনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র‍্যাব।

আল মঈন বলেন, আগামীকাল রোববার বড়দিন উপলক্ষে দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা আনন্দঘন পরিবেশে উৎসব পালন করবে। এ উপলক্ষে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, বড়দিনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‌্যাবের চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হবে। চার্চসমূহে সার্বিক নিরাপত্তার জন্য র‌্যাবের স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল পেট্রোল, ভেহিক্যাল স্ক্যানার, সিসিটিভি মনিটরিং এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa