ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক বাবলুর দাফন সম্পন্ন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২   ২৮৫ বার পঠিত
দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক বাবলুর দাফন সম্পন্ন

রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এবং গোদাগাড়ী মাটিকাটা কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু ইন্তেকাল করেন (ইন্না—–রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫২ বছর। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি রাজশাহী সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বড় ভাই। তিনি ২ ছেলে, স্ত্রী, আত্মীয়স্বজন ও সহকর্মীসহ বহুগুণগ্রাহী রেখেছেন।

এছাড়াও তিনি রাজশাহী সিটি প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখা’র প্রতিষ্ঠা কালীন সভাপতি ছিলেন। মঙ্গলবার বাদ যোহর নগরীর উপশহর ঈদগাহ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে সপুরাস্থ্য পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়।

জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানরগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক ইনকিলাবের রাজশাহী ব্যুরো প্রধান রেজাউল করিম রাজু, আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন ও দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক ইউনুস আলী।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, দৈনিক উপচার পত্রিকার সম্পাদক ড.আবু ইউসুফ সেলিম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য মিজানুর রহমান মিজান, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সহকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

জানাযা পূর্ব শোকবার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান বলেন, মরহুম আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন। তিনি কোনদিন অন্যায়ের সাথে আপোষ করেননি। সততার জন্য সবার নিকট গ্রহনযোগ্য একজন মানুষ তিনি। অকালে চলে যাওয়া এই মহান মানুষটির আত্মার মাগফিরাত কামনা এবং শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। সেইসাথে মরহুমের পরিবারের প্রতি পূর্বের ন্যায় তার সহযোগিতা থাকবে বলে বক্তব্যে উল্লেখ করেন মেয়র ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa