ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

দারুল কোরআন মুসলিম একাডেমির বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   ২৫৪ বার পঠিত
দারুল কোরআন মুসলিম একাডেমির বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (বাকৃবি) অবস্থিত দারুল কোরআন মুসলিম একাডেমির বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় দারুল কোরআন মুসলিম একাডেমির নিজস্ব মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, হামদ্-নাথ ও ইংরেজীতে বক্তব্য রাখেন। দ্বিতীয় পর্বে পিইসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের ক্রেস্ট প্রদান করা হয়। এরপর ২০১৯ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার মেধাতালিকার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অর্জনকারীদেও মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

 

 

 

 

স্বাগত বক্তব্যে দারুল কোরআন মুসলিম একাডেমির সাধারণ সম্পাদক বাকৃবির অধ্যাপক ড. মো আশরাফুজ্জামান বলেন, দ্বীনের সহীহ্ শিক্ষার পাশাপাশি বাংলা শিক্ষার প্রতিষ্ঠান দারুল কোরআন মুসলিম একাডেমি। দ্বীনের বুনিয়াদি শিক্ষার সাথে বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড র্র্কতৃক প্রণীত বাংলা শিক্ষার সিলেবাস অনুযায়ী আমাদের একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া রয়েছে হেফজ্ বিভাগেও পড়াশোনা করার সুয়োগ। শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাইমারি বিভাগে মোট ১২ জন ও হেফজ বিভাগে ৩ জন শিক্ষক কর্মরত আছেন ।

 

 

 

প্রধান অতিথির বক্তব্যে বাকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান বলেন, বাংলা ও ধর্মীয় শিক্ষা অর্জনের জন্য ভালো মানের একটি শিক্ষা প্রতিষ্ঠান দারুল কোরআন মুসলিম একাডেমি। ফুলের মত কোমলমতি শিশুদের দ্বীনের শিক্ষা অর্জনের পাশাপাশি বাংলা শিক্ষা অর্জনে প্রতিষ্ঠানটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করি।

অনুষ্ঠানে দারুল কোরআন মুসলিম একাডেমির সভাপতি প্রকৌশলী মো. আব্দুল হালিম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. জসীমউদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির। এছাড়াও ওই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa