ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

তিন দফা দাবিতে দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫   ৯৯ বার পঠিত
তিন দফা দাবিতে দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা

তিন দফা দাবিতে দক্ষিণাঞ্চলের পাঁচ জেলার নয়টি বাস মালিক সমিতি সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত করেছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম।

নেতৃবৃন্দ তাদের তিন দফা দাবির মধ্যে উল্লেখ করেন, বিআরটিসির অনুমোদনহীন অবৈধ কাউন্টার বন্ধ, মহাসড়কে রুট পারমিটবিহীন পরিবহন বন্ধ, থ্রি হুইলার, মাহিন্দ্রা, অবৈধ নছিমন-করিমনের চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধকরণ।সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১লা ডিসেম্বরের মধ্যে এসব দাবি পূরণ না হলে ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে জেলাভিত্তিক নয়টি বাস মালিক সমিতি।

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা, মহিষপুরা-খুলনা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ মাসুদুর রহমান, রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, ঝালোকাঠি জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa