ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আধুনিক যন্ত্র চালনায় দক্ষ লোক তৈরির তাগিদ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০   ৩৬০ বার পঠিত
আধুনিক যন্ত্র চালনায় দক্ষ লোক তৈরির তাগিদ প্রধানমন্ত্রীর

আধুনিক যন্ত্রপাতি কেনার পর সেগুলো চালানোর জন্য যেন দক্ষ লোক থাকে সে দিকে লক্ষ রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হসিনা। তিনি বলেন, ‘যন্ত্রপাতি কেনা হয়ে গেল কিন্তু চালাবার লোক নেই সেটা যেন না হয়।’

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা এ নির্দেশনা দেন প্রধানন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা হয়।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান। একনেক সভায় ৪ হাজার ৩২৪ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ২৪৯ কোটি ৯ লাখ, সংস্থার নিজস্ব অর্থায়ন ৫ কোটি ৬৮ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৬৯ কোটি ৮৪ লাখ টাকা।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘রংপুর সিটি করপোরেশনের জন্য যানবাহন ও যন্ত্রপাতি ক্রয়’ প্রকল্প পাস হয়েছে। এ প্রকল্প আলোচনার সময় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, ‘যন্ত্রপাতি কিনছেনতো ভালো এটা ব্যবহারের লোক আছে তো। দক্ষ চালাবার লোক আছেতো। যন্ত্র আমদানির পর যেন পড়ে না থাকে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সংশয় ছিল। আমরা আধুনিক যন্ত্র কিনি, তার পর ব্যবহারের লোক পাওয়া যায় না। আমি তার সঙ্গে এক মত।

পরিকল্পনামন্ত্রী বলেন, রংপুর সিটি করপোরেশনের মেয়র ছিলেন, সচিব ছিলেন। তারা বললেন দক্ষ কর্মী কিছু আছে আগে থেকেই। আর কিছু ট্রেনিং তারা দেবেন। তবে এটাকে আরো বেশি নজর দিতে হবে। যন্ত্র আমদানির পর যেন পড়ে না থাকে।

 

 

 

‘পানি যেন আপচয় না করি সে ব্যপারে প্রধানমন্ত্রী সকলের প্রতি আহবান জানিয়েছেন।’

অনুমোদিত প্রকল্পগুলো হলো- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প যথাক্রমে রংপুর সিটি করপোরেশনের জন্য যানবাহন ও যন্ত্রপাতি ক্রয় প্রকল্প, রাজশাহী ওয়াসা ভবন নির্মাণ প্রকল্প এবং ‘ভাণ্ডাল জুড়ি পানি সরবরাহ (১ম সংশোধিত) প্রকল্প, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ‘মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং’ প্রকল্প।

এছাড়াও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে নারায়ণগঞ্জ লিংক সড়ক (আর-১১১) (সাইনবোর্ড-চাষাড়া) ৬-লেনে উন্নীতকরণ প্রকল্প এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে হাতিরঝিল-রামপুরা সেতু-বনশ্রী-শেখেরজায়গা-আমুলিয়া-ডেমরা মহাসড়ক (চিটাগাং রোড মোড় এবং তারাবো লিংক মহাসড়কসহ) চার লেনে উন্নীতকরণের জন্য সহায়ক প্রকল্প।

অন্যদিকে কৃষি মন্ত্রণালয়ের ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন’ প্রকল্প, পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার ও ছাতক উপজেলার আওতাধীন সুরমা নদীর ডান তীরে অবস্থিত দোয়ারাবাজার উপজেলা পরিষদ কমপ্লেক্স, রক্ষীবাউর ও বেতুরা এলাকায় নদী তীর সংরক্ষণ’ প্রকল্প এবং ‘মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদী তীর সংরক্ষণ ও ড্রেজিং’ প্রকল্প।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa