ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ঢাকার মেয়র নির্বাচনে ত্রিমুখী লড়াই, প্রার্থী বাছাইয়ে তিন দলের তিন কৌশল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ১৭ বার পঠিত
ঢাকার মেয়র নির্বাচনে ত্রিমুখী লড়াই, প্রার্থী বাছাইয়ে তিন দলের তিন কৌশল

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য প্রার্থী অনেকটাই চূড়ান্ত। এরই মধ্যে ঢাকা উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি।

বিএনপি ও জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না করলেও দুই সিটিতে তাদের পছন্দের প্রার্থী প্রায় চূড়ান্ত বলে দলীয় সূত্রে জানা গেছে। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় দলীয় প্রতীকে ভোট হবে না। তাই সরাসরি প্রার্থী না দিয়ে সমর্থনের মাধ্যমে নির্বাচনে অংশ নেওয়ার কৌশল নিয়েছে দল দুটি।

বিএনপির উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, ঢাকা উত্তরে মেয়র পদে মো. শফিকুল ইসলাম খান এবং দক্ষিণে মো. আবদুস সালামের নাম প্রায় চূড়ান্ত করেছে দলটি।

গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে শফিকুল ইসলাম খান ও আবদুস সালামকে যথাক্রমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

দলীয় সূত্রের দাবি, প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার সময়ই নাগরিক সেবার পাশাপাশি সিটি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল তাঁদের। ফলে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে দলের ভেতরে বড় ধরনের টানাপোড়েন নেই।

অন্যদিকে জামায়াতে ইসলামীও দুই সিটিতে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজ এগিয়ে নিচ্ছে। ফলে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ঢাকার দুই সিটিতে বড় দলগুলোর সম্ভাব্য প্রার্থীদের ঘিরে ভোটের মাঠে প্রস্তুতি শুরু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa