ঢাকা
০৭ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা ‘সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা’ নদীদূষণ রোধে কঠোর প্রধানমন্ত্রী: সমন্বিত উদ্যোগের তাগিদ দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়?

জেল হত্যা দিবস পালন করলেন আ’লীগ অস্ট্রেলিয়া শাখা

আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ০৪ নভেম্বর ২০২০   ৪৩৭ বার পঠিত
জেল হত্যা দিবস পালন করলেন আ’লীগ অস্ট্রেলিয়া শাখা

জেল হত্যা দিবস পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখা। এ উপলক্ষে বাঙালী অধ্যুষিত সিডনির ধানসিঁড়ি রেস্টুরেন্টের ফাংশন সেন্টারে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আইনজীবী মোঃ সিরাজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পি এস চুন্নুর সঞ্চালনে অনুষ্ঠানটিতে টেলি কনফারেন্সে বাংলাদেশ থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক এমপি সানজিদা খাতুন, সাবেক আইজিপি নূর মোহাম্মদ এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদেল ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সহ সভাপতি ইমদাদুল হক বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল খান রতন, সাবেক ছাত্রনেতা আবুল বাশার রিপন, আওয়ামী লীগ সিডনীর সহসভাপতি আলতাফ হোসেন লাল্টু, কোষাধ্যক্ষ নির্মল কষ্টা, মোঃ আবদুস সালাম ও বাংলাদেশ ছাত্রলীগ অস্ট্রেলিয়ার সভাপতি আমিনুল ইসলাম রুবেল।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa