ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জীবনে বহু ঘুঘু দেখেছি, নানককে তৈমূর

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ১০ জানুয়ারি ২০২২   ২৯৬ বার পঠিত
জীবনে বহু ঘুঘু দেখেছি, নানককে তৈমূর

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের বক্তব্যের জবাবে নাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আমি জীবনে বহু ঘুঘু দেখেছি, আল্লাহ আমাকে বহু ঘুঘু দেখিয়েছেন। বাকিটা আল্লাহ জানে কী হবে। আমি মিছিলের মধ্যে গুলি খেয়ে মরিনি। আল্লাহ আমাকে মারেনি, আমার সাথের লোকটা ইব্রাহিম মারা গেছে। তখন যেহেতু আল্লাহ রহমত করেছে বাকি সময়টাও আল্লাহ রহমত করবে। আজ সোমবার দুপুরে বন্দরের ২৭নং ওয়ার্ডে গণসংযোগ চালানোর সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় তৈমূর বলেন, একটা প্রবাদ আছে মসজিদ ভাঙলে গড়া যায়, কিন্তু মন ভাঙলে গড়া যায় না। পুলিশ দিয়ে জোর করে নির্বাচন করালে সেটা সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। একটা মেয়র নির্বাচনের জন্য সরকার যদি নগ্ন ভাবে পুলিশকে ব্যবহার করে ভয়ভীতি দেখায়, তাহলে সরকার প্রধানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়। তিনি আরও বলেন, এই নির্বাচনটা নারায়ণগঞ্জের জনগণের আশা আকাঙ্ক্ষার ওপর ছেড়ে দেয়া উচিত। জনগণ যেটা চায় সেটাই হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa