ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জবি ছাত্রদলের খাদ্য বিতরণ কর্মসূচি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৯ জানুয়ারি ২০২২   ২৭৬ বার পঠিত
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জবি ছাত্রদলের খাদ্য বিতরণ কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় গরীব দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের (জবি ছাত্রদল) নেতাকর্মীরা।

বুধবার দুপুর ১ টার সময় বিশ্ববিদ্যালয়ের শাখারীবাজার সংলগ্ন ফটকে জবি ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী মেহেদী হাসান হিমেলের নেতৃত্ব এ খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলনেতা কাওছার হামিদ খান, মিহির বিশ্বাস, মো. নাহিদ চৌধুরী, ওয়াহিদুজ্জামান তুহিন, নাছিম উদ্দিন, রফিকুল ইসলাম, শাহরিয়ার আহমেদ, জামাল সাগর, মাহবুব, জাহিদ হাসান, আজিজুর রহমান, তৌহিদ চৌধুরী, রাকিব হাসান, সুমন রাজা প্রমুখ।

জবি ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী মেহেদী হাসান হিমেল বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় গরীব দুঃস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে। আমাদের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa