ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জাল দিয়ে কপোতাক্ষ দখল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০   ৩০৩ বার পঠিত
জাল দিয়ে কপোতাক্ষ দখল

উচ্চ আদালত নদ-নদীর জীবন্ত স্বত্ত্বা রক্ষার্থে দখলসহ সব ধরনের জলধারার গতিরোধ ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণা দিলেও তা অনেকেই মানছেন না। এই আইন অমান্য করে যশোরের ঝিকরগাছায় এবার মাছ ধরার জাল দিয়ে কপোতাক্ষ নদ দখল করা হয়েছে। উপজেলার বল্লা গ্রামের শ্মশানঘাটের উত্তর পাশে নদ দখল করে জাল দিয়ে পুকুর বানানো হয়েছে। এই দখলদারিত্ব থেকে নদ মুক্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার বল্লা গ্রামের শ্মশানঘাটের উত্তর পাশে নওয়ালী স্লুইচ গেটের নিচে কপোতাক্ষ নদের একপাড় থেকে অপরপাড় জাল দিয়ে দখল করে মাছ ধরা হচ্ছে। ফলে, একদিকে নদের কচুরিপানা আটকে আছে, অন্যদিকে নদের জলধারা প্রবাহে বাধাগ্রস্ত হচ্ছে।

 

 

 

 

এলাকাবাসী জানান, দখলদারদের কবলে পড়ে ঐতিহাসিক এই নদী আজ অস্তিত্ব সংকটে। তারা নদী দখল মুক্তেরও দাবি জানান। নদের অপর প্রান্তের জেলার মণিরামপুর উপজেলার কায়েমকোলা গ্রামের মোনায়েম আলীর নেতৃত্বে একটি অসাধুচক্র নদে জাল দিয়ে দখল করে পুকুর বানিয়ে রেখেছে। ফলে, প্রকৃত মৎস্যজীবীরাও নামতে পারেন না নদের পানিতে।

এ বিষয় দখলকারী মোনায়েম আলীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) সাধন কুমার বিশ্বাস জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নিবেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa