ঢাকা
২৪ জুন ২০২৬
শিরোনাম

জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্তকরণ অভিযান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯   ৩১৯ বার পঠিত
জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্তকরণ অভিযান

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।
রোববার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে জগন্নাথপুর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে অটোরিকশা সিএনজি সহ ২ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাজারের ফুটপাত দখলমুক্ত করতে দোকাগুলোদের অন্যত্র সরিয়ে নিতে সতর্ক করা হয়। এতে অনেক ব্যবসায়ীরা নিজ উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করে দিয়েছেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

Facebook Comments Box