ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

গোদাগাড়ীতে সড়কের পাশ থেকে এসআইয়ের লাশ উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৫ মার্চ ২০২২   ২৬৫ বার পঠিত
গোদাগাড়ীতে সড়কের পাশ থেকে এসআইয়ের লাশ উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে সড়কের পাশে থেকে পুলিশের এসআই নূর ইসলাম (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী-আমনূরা সড়কের বিশ্বনাথপুর কাজীপাড়া এলাকায় সড়কের পাশে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত এসআইয়ের নাম নূর ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি যশোরের অভয়নগর উপজেলায়। এতথ্য নিশ্চিত করেন গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম

ওসি কামরুল ইসলাম জানান, সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে গোদাগাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে। এরপর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়।

ওসি বলেন, ‘‘রাস্তার পাশে এসআই নূর ইসলামের মোটরসাইকেলটিও পড়ে ছিল। হেলমেটটি ভাঙা পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এসআই নূর ইসলাম কোনো গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা খেয়েছেন। এতে হেলমেট ভেঙে গিয়ে মাথায় আঘাত পাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।

‘‘তবে তার মৃত্যুকীভাবে হয়েছে তা নিশ্চিত নয় পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’’

এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দিন ধরে তিনি ছুটিতে ছিলেন। গভীর রাতে তিনি নির্জন সড়কটি দিয়ে কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa