ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

গোদাগাড়ীতে বিপুল পরিমাণ সোনাসহ চোরাকারবারি আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২   ৩০৩ বার পঠিত
গোদাগাড়ীতে বিপুল পরিমাণ সোনাসহ চোরাকারবারি আটক

রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান সোনাসহ এক চোরাকারবারি কে আটক করেছে বিজিবি। আটককৃত চোরাকারবারি চাঁপাইনববাগঞ্জ জেলার রানীনগর (বকচর) গ্রামের মৃত সানাউল্লার ছেলে মুক্তার হোসেন (৪০) । ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ভগবন্তপুর খেয়া ঘাট (হাটপাড়া) থেকে তাকে আটক করা হয়।

রাজশাহী জেলার গোদাগাড়ী বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার আইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত চোরাকারবারি মুক্তার হোসেন দীর্ঘদিন হতে বড় বড় চোরাকারবারি স্বর্ণ ব্যবসায়ীদের বহনের কাজে জড়িত। সে পার্শ্ববর্তি দেশ ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। তার কাছ থেকে ৭টি স্বর্ণেরবারে ৭০ ভরি সোনা উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত দিক প্রক্রিয়াধীন বলে বিজিবির এই কর্মকর্তা জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa