ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

গাবতলীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২   ২১৪ বার পঠিত
গাবতলীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়ার গাবতলীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাশেদুল ইসলাম ওরফে নাজিম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাবতলী উপজেলার দাঁড়াইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাশেদুল মাদ্রাসা ছাত্র ছিলেন বলে জানা গেছে। তিনি গাবতলী উপজেলার তরফসরতাজ পূর্বপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। ঘটনার পর রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় দাঁড়াইল বাজারে অবস্থান করছিলেন রাশেদুল। ওই সময় তিন যুবক অতর্কিত হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa