ঢাকা
২৪ জুন ২০২৬
শিরোনাম

গণচাঁদা চাইলেন সাবেক ভিপি নুর-রাশেদরা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ১৭ অক্টোবর ২০২০   ২৫২ বার পঠিত
গণচাঁদা চাইলেন সাবেক ভিপি নুর-রাশেদরা

ডাকসু সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ নামে সংগঠনটি পরিচালনা করতে অর্থ সহায়তা চেয়ে ফেসবুকে আহ্বান জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান।

গতকাল শুক্রবার (১৬ অক্টোবর ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব আরিফ এবং যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আতাউল্লাহ ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ দিকে রাশেদ খান এক ফেসবুক লাইভে এসে বলেন, সংগঠন চালাতে আমাদের এখন হিমশিম খেতে হচ্ছে। নানান কারণে অর্থের সহায়তা প্রয়োজন। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box