ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

খেলাধুলা ছাত্র-যুব সমাজকে অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে: বিশ্বনাথে নুনু মিয়া

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   ২৩৯ বার পঠিত
খেলাধুলা ছাত্র-যুব সমাজকে অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে: বিশ্বনাথে নুনু মিয়া

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেন, খেলাধুলা ছাত্র-যুব সমাজকে অপরাধমূল কর্মকান্ড থেকে দূরে রাখে, আর ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। তাই আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মানের জন্য বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করে দিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ব্যাপক উন্নতি হয়েছে। সেই উন্নয়নের ধারাবাহিকতায় বিশ্বনাথের ক্রীড়াঙ্গনের আরো ব্যাপক উন্নয়নের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার সিঙ্গেরকাছ বাজার সংলগ্ন মাঠে দৌলতপুর ইউনিয়ন প্রিমিয়ার ক্রিকেট লীগের সিজন-২’র ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ ও সিজন-৩’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য সৈয়দ খালেদ আহমদ বলেন, খেলাধুলা সমাজ থেকে মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ দূর করে আলোর পথ দেখায়। তাই সুস্থ, সুন্দর ও শান্তির জনপদ সৃষ্টির জন্য প্রত্যেক এলাকায় বেশি বেশি করে খেলাধুলার আয়োজনে সবাইকে এগিয়ে আসা উচিত।

 

 

 

 

 

দৌলতপুর ইউনিয়ন প্রিমিয়ার লীগ আয়োজক কমিটির সভাপতি আনছার আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল আহমদ ও ধারাভাষ্যকার দিলশাদ আলীর যৌথ পরিচালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবারক আলী, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, আজীবন প্রথম পুরস্কার দাতা প্রবাসী আলহাজ্ব শফিক মিয়া, প্রবাসী হাসিন উজ্জামান নুরু, কানসাই নোরালাক পেইন্টস বাংলাদেশ লিমিটেড সিলেট ডিভিশনের ডেপুটি ম্যানেজার রুহুল আমীন। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির ক্রীড়া সম্পাদক আলী হোসেন জুনেল।

ইউনিয়ন প্রিমিয়ার ক্রিকেট লীগের সিজন-২’র ফাইনাল খেলায় পিসিসি (পশ্চিমগাঁও) ৫৯ রানের ব্যবধানে নতুন কুঁড়ি ক্রিকেট ক্লাব (সিংরাওলী)’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন পিসিসির বশির আহমদ। লীগে নতুন কুঁড়ি ক্রিকেট ক্লাবের সুমন আহমদ সর্বোচ্চ রান সংগ্রহকারী, সানপ্লাওয়ার ক্রিকেট ক্লাবের আতিকুর রহমান সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ও পিসিসির নাইম আহমদ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

 

 

 

 

এসময় উপস্থিত ছিলেন প্রবাসী আঙ্গুর মিয়া, আলী হায়দার রাজন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হাফিজ আরব আলী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার গোলাম হোসেন, ইরন মিয়া, নূর উদ্দিন, সাবেক মেম্বার আবারক আলী, বিশ্বনাথ ওয়ান্টন প্লাজার ব্রাঞ্চ ইনচার্জ (এসআরপিও-২) জাকির হোসেন, ক্রীড়া সংগঠক ফুজায়েল আহমদ জনি, তামিম আহমদ, নজরুল ইসলাম, যুবলীগ নেতা সায়েদ আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম তুহেম, ধারাভাষ্যকার মোহাম্মদ আলী লিটন, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

 

 

 

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa