
ভূমি সেবাকে দেশের জনগণের হাতের মুঠোয় নিয়ে আসার মাধ্যমে ভোগান্তি লাঘবে সম্পূর্ণ ভূমি ব্যবস্থাকে ডিজিটালাইজড করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায়
সিরাজগন্জের কাজিপুর পৌরসভায় প্রায় ৬৭ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে এল জি ইডির বাস্তবায়নে আধুনিক সুবিধাসম্পন্ন পৌর ভূমি অফিসের নতুন ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে । মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কাজিপুর পৌরসভার নব-নির্মিত পৌর ভূমি অফিসের ভবন নির্মাণ ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেনউপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম আরিফুল ইসলাম , পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার উপজেলা প্রকৌশলী মোঃবাবলু মিয়া , ঠিকাদারী প্রতিষ্ঠান মেরাজ কনসট্রাকশন এর পক্ষে আতাউর রহমান সোহাগ , পৌর ভূমি কর্মকর্তা রেজাউর রহমান, কাউন্সিলরবৃন্দ সহ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বলেন, ‘ভূমি অফিসে আগতদের সেবার মানোন্নয়ন এবং অফিসের রেকর্ডপত্র আরও ভালোভাবে সংরক্ষণের জন্য দেশব্যাপী ভূমি অফিস নির্মাণ কাজ হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে কাজিপুর পৌর ভূমি অফিসের নির্মাণ কাজ হচ্ছে।
