
করোনা মোকাবেলায় জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে সিরাজগন্জের কাজিপুর উপজেলার সকল ইউনিয়নের সাবেক ১,২ ও ৩ নং ওয়ার্ডে ২০ফেব্রুয়ারি থেকে বিভিন্ন কেন্দ্রে করোনার গণটিকা প্রদান কার্যক্রম শুরু করা হবে। এর অংশ হিসেবে MCWC কেন্দ্রের মাধ্যমে উপজেলা চর অঞ্চলের মুনসুর নগর ইউনিয়নে মনসুর নগর MCWC ও শালগ্রাম উঃবিদ্যালয়ে ২০ তারিখ, চর গিরিস,নাটুয়াপাড়া, তেকানি ও নিশ্চিন্তপুর ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২২ তারিখে, গান্ধাইল, শুভগাছা ও খাসরাজবাড়ি ইউনিয়ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন কেন্দ্রে ২৪ তারিখ,সোনামুখি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ, হরিনাথপুর উঃবিঃও রৌহবাড়ি শিকদার বাড়ী, চালিতাডাঙ্গা ইউনিয়নে mcwc ও কমিউনিটি ক্লিনিকে, কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ, ডোমপাড়াবরইতলীসঃপ্রাঃবিঃ, প্রজারপাড়া সরঃপ্রাঃবিদ্যালয় এবং মাইজবাড়ি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ, শ্রীপুর সঃপ্রাঃবিঃ ও বেলতৈল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৬ তারিখে উক্ত কেন্দ্র হতে এক যোগে ১২ বছরের উর্দ্ধে সকলকে টিকা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ মর্মে ১৯ শে ফেব্রুয়ারি কাজিপুর উপজেলা পরিষদ কার্যালয়ে এ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোমেনা পারভিন পারুল, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন সিদ্দিকী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, কাজিপুর থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত সহঅন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ২৬ ফেব্রুযারি পর্যন্ত প্রথম ডোজের এ গনটিকা প্রদান কার্যক্রম চলবে।২৬ তারিখ শনিবার সারাদেশে একদিনে এককোটি ১ম ডোজের কোভিড টিকা দেওয়ার কর্মসূচি পালিত হবে।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় সুত্রে জানা গেছে আগামী ২৬.০২.২০২২ ইং তারিখের পর করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ আর দেওয়া হবে না। কাজেই যারা প্রথম ডোজ এখনো নেননি তারা অতিসত্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ২৬ তারিখে নির্ধারিত স্থান হতে ভ্যাকসিন গ্রহন করুন। ১২ বছরের উর্ধ্বে সবাই ভ্যাকসিন নিতে পারবেন। এক্ষেত্রে এনআইডি, বার্থ রেজিষ্ট্রেশন কোনটারই প্রয়োজন হবেনা। উল্লেখ যে ২৬ ফেব্রুয়ারীর পর আর কেউই প্রথম ডোজ ভ্যাকসিন পাবেন না।
