
সিরাজগঞ্জের কাজিপুরে কর্মহীন নারী -পুরুষদের স্বনির্ভর করতে এবং ভূমিহীন কৃষকদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগ গ্রহন করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সুধা । তারইধারাবাহিকতায় সুধা স্বনির্ভর হাসেনিয়া প্রকল্পের আওতায় ৩ য় পর্যায়ে চরাঞ্চলের ভূমিহীন কৃষকদের মাঝে বিনা সুধে ঋন বিতরণ করেছে।
৯ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে উপজেলার তেকানি ও নিশ্চিন্তপুর ইউনিয়নের ১৪ জন কৃষকদের মাঝে নগদ ৯৫ হাজার টাকা কৃষিঋণ বিতরণ করা হয়। নদী সিকস্তি এসব ভূমিহীন কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কোন প্রকার মুনাফা বা সুদ ছাড়াই চাহিদামত ঋণ প্রদান করে যাচ্ছে সংগঠনটি।
গ্রামীন হতদরিদ্র, অসহায়,নিপীড়িত কৃষক পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সুধা স্বনির্ভর প্রকল্প বিনা সুধে ঋণ বিতরণের পাশাপাশি ছাগল বিতরন,সেলাই মেশিন বিতরণ, প্রশিক্ষন প্রদান, বৃক্ষ রোপণ সহ নানাবিধ জনকল্যাণমুখী, স্বেচ্ছাসেবী সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে আসছে।
সুধা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ওয়ার্কার বীর মুক্তি যোদ্ধা বিশিষ্ট মানবাধিকার কর্মী, ট্রিট এডুকেটর,সমাজ কর্মী রেজাউল করিম খোকন এর ব্যক্তিগত অর্থায়ন ও দিকনির্দেশনায় জনকল্যাণ মুখী এ প্রকল্পটির সুবিধা মাঠ পর্যায়ে অসহায় মানুষের মাঝে বিভিন্ন সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।এতে মাঠ পর্যায়ে তার সহযোগী হিসাবে শাহাদাত তালুকদার সহ একদল স্বেচ্ছাসেবক দল কাজে নিয়োজিত আছে ।
তিনি বলেন,” চরাঞ্চলের তেকানি ও নিশ্চিন্তুপুর ইউনিয়ন থেকে দারিদ্র্য দূরীকরণের জন্য নানামুখী জনকল্যাণকর পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এছাড়াও এই সংগঠনটি বিধবা নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ,হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ, বৃক্ষরোপণ সহ নানা সমাজে রকম জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে।
