ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কাজিপুরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে নতুন ওসির শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২   ২৪২ বার পঠিত
কাজিপুরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে নতুন ওসির শ্রদ্ধা নিবেদন

কাজিপুর থানায় যোগদান করেই স্বাধীনতা স্কয়ার এ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করলেন কাজিপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত।

রোববার (৬ ফেব্রুয়ারি) কাজিপুর উপজেলায় প্রাণকেন্দ্রে অবস্থিত স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় মুক্তিযুদ্ধ চলাকালীন জাতির পিতা বঙ্গবন্ধুর অবিসংবাদিত ও অদম্য নেতৃত্বের কথা এবং মহান মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ও দূরদর্শী স্বপ্নের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
পরে শহিদ মুক্তি যোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাসহ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা সহ পরিবার পরিজনের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেব খাঁন সহ থানার সকল পুলিশ সদস্য বৃন্দ ।

উল্লেখ্য যে, গত শুক্রবার সন্ধ্যায় কাজিপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন শ্যামল কুমার দত্ত।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa