
সিরাজগঞ্জের কাজিপুরে গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে নগদটাকা জুয়া খেলার সরঞ্জাম সহ দুই জুয়াড়িকে আটক করেছে কাজিপুর থানা পুলিশ। আটকৃতরা হলো উপজেলার মাথাইলচাপড়( হাটখোলা) গ্রামের মৃত শাহাজামালের পুত্র বিপ্লব ( ৪০), চালিতাডাঙ্গা গ্রামের মৃত মকছেদ তালুকদার এর পুত্র ফজলুল হক ফিলিপ( ৪৫)
গত বুধবার (৯ফেব্রুয়ারী) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে চালিতাডাঙ্গা গ্রাম থেকে আটক করে।এ সময় তার কাছ থেকে নগদ ১৯২০ টাকা তাস ও জুয়া খেলার সরঞ্জামদি উদ্ধার করা হয়।
কাজিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, আসামীদের বিরুদ্ধে কাজিপুর থানার নিয়মিত মামলা নং ০৪, তারিখ-০৯/০২/২০২২ খ্রিঃ, ধারা-১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ রুজু করিয়া ১০/২/২২ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অপর একটি অভিযানে একই তারিখে কাজিপুর থানার নিয়মিত মামলা নং-০৩, তারিখ-০৯/০২/২০২২ খ্রিঃ, ধারা-১৪৩/ ৩৪১/৩২৩ /৩২৫/ ৩০৭/৫০৬/১১৪ পেনাল কোডএর এজাহারনামীয় আসামী মোঃ মোহর শেখ (৫৫), পিতা-মৃত সেজাব, সাং- সীমান্ত বাজার, মাখরাজ মসজিদ সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত।
