সিরাজগঞ্জের কাজিপুরে শীতবস্ত্রের অভাবে পৌষ ও মাঘের এই শীতে অনেকটাই যবুথুবু হয়ে পড়েছে এলাকার অসহায়, গরীব, ছিন্নমুল ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো। এমনি মুহুর্তে মাঘের এই হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে অসহায় ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার( ৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সোনামুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই শীতবস্ত তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লাও উপজেলা ভাইসচেয়ারম্যান দ্বীন মোহাম্মদ মোহাম্মদ বাবলু। উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতায় এবং কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিলের আয়োজনে একশ অসহায়কে একটি করে উষ্ণতার কম্বল ও একটি করে সোয়েটার প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সোনামুখী ইউনিয়ন শাখার সভাপতি চঞ্চল ভৌমিক,শিক্ষক পলাশ বাবু রনি, আনিসুর রহমান অনুকুল, সাংবাদিক এনামুল হক মনি প্রমূখ।