ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কাজিপুরে চার কেজি গাঁজা সহ তিন মাদকব্যবসায়ী আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২   ২২৪ বার পঠিত
কাজিপুরে চার কেজি গাঁজা সহ তিন মাদকব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের কাজিপুরে গোপন সংবাদ এর ভিত্তিতে কাজিপুর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অভিযান চালিয়ে গাঁজা সহ তিন মাদক কারবারি কে আটক করেছে কাজিপুর থানা পুলিশ। আটকৃতরা হলো কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের পাঁচগাছি গ্রামের আবুল কালাম আজাদ এর পুত্র নাজমুল হক (২১), একই গ্রামের আয়নাল হকের পুত্র আজিজুল হক ওরফে সুমন(২০) এবং একই গ্রামের মৃত দলিল মন্ডলের পুত্র আবুল কালাম আজাদ ( ৫০)

( ১৫ফেব্রুয়ারী) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে সোনামুখি ইউনিয়নের পাঁচগাছি গ্রামের মৃত দলিল মন্ডলের পুত্র আবুল কালাম আজাদ এর বসতবাড়ির উঠান থেকে তাদের কে গাঁজা সহ গ্রেফতার করে।এ সময় তাদের কাছ থেকে চার কেজি গাঁজা ,একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উপজেলার গাছাবাড়ি গ্রামের শফি উদ্দিনের পুত্র শাহিন (৩০) নামে অপর আসামি পলাতক রয়েছে।

কাজিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত জানানগ্রেফতারকৃত আসামীগন ও পলাতক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় মামলা রুজু করে অদ্য ইং ১৫/০২/২০২২ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।মাদকবিরোধী অভিযান চলমান আছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa