ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কাজিপুরে এম পি জয় মহোদয় কে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৬ মার্চ ২০২৩   ৩৫১ বার পঠিত
কাজিপুরে এম পি জয় মহোদয় কে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কাজিপুরে বেলতৈল ই আর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পর্যায়ে এমপিভুক্ত হওয়ার স্থানীয় সাংসদ সিরাজগঞ্জ -১ প্রকৌশলী তানভীর শাকিল জয় মহোদয় কে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ মার্চ) বেলতৈল ই আর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আঃলীগের সাবেক সভাপতি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মাইজবাড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শওকত হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ তানভীর শাকিল জয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,জেলা শিিক্ষা অফিসার মোঃ সলিম উল্লাহ,উপজেলানির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীন,উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, ,মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা,উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান মুকুল, ইউনিয়ন আঃলীগের সভাপতি নাজমুল হুদা চয়ন, সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আঃলীগের সদস্য তালুকদার জাহাঙ্গীর আলম, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমির হোসেন বাবু, সহকারী শিক্ষক আব্দুস সামাদ প্রমুখ।প্রতিষ্ঠানের পক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শওকত হোসেন ও প্রধান শিক্ষক আমির হোসেন বাবু এম পি তানভীর শাকিল জয় মহোদয় কে সংবর্ধনা প্রদান করেন। পরে অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa