
সিরাজগন্জের কাজিপুর উপজেলাআঃলীগের সাংগঠনিক সম্পাদক সহীদ সরোয়ারের উপর গত ১৫ জানুয়ারি দুষ্কৃতকারী কর্তৃক হামলার ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে লিখিত বিবৃতি দিয়েছে কাজিপুর উপজেলা আঃলীগ ও তার সহযোগী সংগঠন। রোববার(২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, ১৫ জানুয়ারি সাংগঠনিক সম্পাদক সহিদ সরোয়ারের উপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক।এই ঘটনার তীব্র নিন্দা জানাই।আমরা চাই এ ঘটনায় গৃহীত পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন হোক। সেই সাথে এই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিব্রতকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছেবলে আমরা অবগত হয়েছি।এই বিব্রতকর ঘটনা খুবই দুঃখজনক। আমরা এই ঘটনা সম্পর্কে সচেতনতা অবলম্বন করি।সেই সাথে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে বা ঘটলে সেটি প্রতিহত করার জন্য আমরা উপজেলা আঃলীগ এবং সকল সহযোগী সংগঠন দূঢ পদক্ষেপ গ্রহন করব।আমরা চাই সহিদ সরোয়ারের সুচিকিৎসা হোক এবং এ সংক্রান্ত ঘটনার আইনের বাস্তবায়ন হোক।কিন্তু এই ঘটনা কে ভিন্ন খাতে প্রবাহিত করার সকল অপচেষ্টা কে আমরা কঠোরভাবে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করছি।কাজিপুরে মাটি নৌকার ঘাটি এখানে তৃতীয় একটি পক্ষ সম্প্রতি সংগঠিত হামলার ঘটনাকে পুঁজি করে নৌকার ঐক্য কে বিনষ্টের পায়তারা করছে।এই পায়তারাকারিদের কে প্রতিহত করতে এবং নৌকার ঐক্য কে অটুট রাখতে আমরা সচেষ্ট রয়েছি।শহিদ এম মনসুর আলী এর পূণ্যভূমি কাজিপুরে নৌকা ব্যতিত আর কোন শক্তির কোন কার্যক্রম এবং অপচেষ্টা কে আমরা কঠোরভাবে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করছি। হামলাকারিদের দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দল ও সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় নির্দেশ দেন। কাজিপুর আওয়ামীলীগসহ সহযোগী সংগঠন মনে করছে এই ঘটনাকে পুঁজি করে সম্প্রতি তৃতীয় পক্ষ হামলার ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে নৌকার ঐক্যকে বিনষ্টের পায়তারা করছে। কাজিপুর উপজেলা আওয়ামীলীগ এই পায়তারা কারীদের প্রতিহত করে নৌকার ঐক্যকে অটুট রাখতে সচেষ্ট আছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট যেকোন য়ড়যন্ত্র কঠোর ভাবে প্রতিহত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।নৌকার ঘাঁটি কাজিপুর উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের ঐক্য অটুট রয়েছে।
বিবৃতি প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, কামরুজ্জামান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান, প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, সহ প্রচার সম্পাদক শওকত আকবর, আইন বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুল লতিফ, কৃষকলীগ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, সহ সভাপতি ও চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলসহ আ’লীগ ও উপজেলা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
