ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

করোনায় আক্রান্ত রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৭ জানুয়ারি ২০২২   ২৬৬ বার পঠিত
করোনায় আক্রান্ত রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ ও জেলা প্রশাসক আব্দুল জলিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রামেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ আসে।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। তিনি বলেন, শারীরিকভাবে তারা সুস্থ আছেন এবং কোনো উপসর্গও নেই। পজিটিভ রেজাল্ট জানার পরপরই তারা নিজ নিজ বাংলোতে আইসোলেশনে গেছেন।

কল্যাণ চৌধুরী আরও বলেন, ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনে যাওয়ার আগে আজ সকালে আমরা বেশ কয়েকজন করোনা পরীক্ষা করেই। তাতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার পজিটিভ হন। পাঁচজনের নেগেটিভ আসে। তবে জেলা প্রশাসকের চালক ও গানম্যান করোনায় আক্রান্ত হয়েছেন। তারাও আইসোলেশনে গেছেন। আর তাই বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কারোরই সম্মেলনে যাওয়া হচ্ছে না।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa