ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

করোনাভাইরাস : ট্রাকচালক-হেলপারদেরও স্বাস্থ্য পরীক্ষা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০   ২৭৪ বার পঠিত
করোনাভাইরাস : ট্রাকচালক-হেলপারদেরও স্বাস্থ্য পরীক্ষা

করোনাভাইরাস প্রতিরোধে এবার পাসপোর্ট যাত্রীদের পাশাপাশি ভারতীয় ট্রাকচালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা।

 

 

বুধবার সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের মূল ফটকে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। চেকপোস্ট ইমিগ্রেশনের মেডিকেল টিমের স্বাস্থ্য উপ-সহকারী আাব্দুল মজিদ ও সহকর্মীরা হ্যান্ড থার্মাল স্ক্যানার নিয়ে স্বাস্থ্য পরীক্ষার কাজ করেছেন।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (প্রশাসন) মামুন কবির তরফদার ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করেন। গত ১৭ জানুয়ারি থেকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত থেকে আসা দেশি-বিদেশি পাসপোর্ট যাত্রীদের ‘করোনাভাইরাস’ প্রতিরোধে স্বাস্থ্য পরীক্ষা করা হলেও ভারত থেকে আমদানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসা শত শত ট্রাকচালক ও হেলপারদের কোনো স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল না।

 

 

 

বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার বলেন, আমরা যদি শুধু ভারত থেকে আগত পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করি তাহলে শতভাগ পরীক্ষা করা হবে না। কারণ আমদানি পণ্যবাহী ভারতীয় ট্রাকের চালক ও হেলপাররাও ‘করোনাভাইরাসের’ জীবাণু বহন করে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এজন্য আমরা বন্দর থেকে ভারতীয় ট্রাকচালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশের প্রবেশদ্বার দুটি গেটে মেডিকেল টিম বসিয়ে কাজ চালিয়ে যাচ্ছি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa