
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা ও মহানগরসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মহানগরীর ভূবনমোহন পার্কের শহিদ মিনারে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রæথমে দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এরপর জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টি, যুবমৈত্রী, ছাত্রমৈত্রী, জাতীয় শ্রমিক ফেডারেশন ও নারী মুক্তি সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী জেলার সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, কেন্দ্রীয় সদস্য ও মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, নগর সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাড. এন্তাজুল হক বাবু, সাদরুল ইসলাম, আব্দুল মতিন, মনিরুদ্দীন পান্না, নাজমুল করিম অপু, মনিরুজ্জামান মনির, নগর সদস্য সীতানাথ বণিক, আব্দুল খালেক বকুল, মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহিদুর রহমান প্রমুখ।
শ্রদ্ধা নিবেদনের আগে শহিদ মিনার প্রাঙ্গনে সকলকে শপথ বাক্য পাঠ করান দেবাশিষ প্রামানিক দেবু। পরে রাজশাহী কলেজে দেশের প্রথম শহিদ মিনারের নির্মাণকাজ বন্ধ হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের তিনি জানান, ‘শহিদ মিনার নির্মাণের জন্য মাননীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা তার অনুকূলে বরাদ্দ করা অর্থ থেকে ৫০ লাখ টাকা প্রদান করেছিলেন। ঠিকাদারের মাধ্যমে সেটির নির্মাণকাজও শুরু হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়; শহিদ মিনারের কাজ বাস্তবায়নের বদলে বন্ধ হয়ে গেছে। শহিদ মিনার বাঙালির আবেগ-অনুভূতির জায়গা। এসব নিয়ে এমন কর্মকান্ড কাম্য নয়। আমরা শহিদ মিনারের কাজ দ্রুত বাস্তবায়ন দেখতে চাই।
