ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

উপজেলা প্রকৌশলীকে পেটাল ছাত্রলীগ নেতা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০   ৩১৭ বার পঠিত
উপজেলা প্রকৌশলীকে পেটাল ছাত্রলীগ নেতা

ঢাকা জেলার দোহার উপজেলার নির্বাহী প্রকৌশলী কবির উদ্দিন শাহকে পেটানোর অভিযোগ উঠেছে ওই উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় দোহার থানায় মামলা করেছেন ওই প্রকৌশলী। আজ রবিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগে প্রকাশ।

থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, রবিবার বিকেলে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজের প্রসঙ্গে প্রকৌশলী কবির উদ্দিন ও আমিনুল ইসলামের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আমিনুল চড়াও হয়ে ওই কার্যালয়ের দরজা বন্ধ করে নির্বাহী প্রকৌশলীকে আটকে রেখে গালিগালাজ শুরু করে। ঘটনার এক পর্যায়ে আমিনুল ও তার সঙ্গে থাকা ৩/৪ জন মিলে কবির উদ্দিনকে পিটিয়ে আহত করে বলে অভিযোগ উঠে।

 

 

 

 

কবির উদ্দিন শাহ অভিযোগ করেণ, এ সময় তাঁর চোখে থাকা চশমা, টেবিলের গ্লাসসহ কিছু জিনিসপত্র ভেঙে ফেলে আমিনুল ও তার সহযোগীরা। এ ঘটনায় রবিবার সন্ধ্যার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে দোহার থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামকে রবিবার রাত সাড়ে ৯টার দিকে একাধিকবার ফোন দেওয়া হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa