ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আসন্ন জাতীয় নির্বাচনে নৌকার বিজয়ের বিকল্প নেই : এমপি এনামুল হক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২   ২৭৬ বার পঠিত
আসন্ন জাতীয় নির্বাচনে নৌকার বিজয়ের বিকল্প নেই : এমপি এনামুল হক

রাজশাহীর বাগমারায় আসন্ন জাতীয় নির্বাচন নৌকার বিজয়ের বিকল্প নেই। স্থানীয় নির্বাচনের দিকে না তাকিয়ে জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। নৌকার বিজয়ের লক্ষ্যে নিয়ে এখন থেকে নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। মঙ্গলবার  উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে চলেছেন দেশের আপামর জনগণের উন্নয়ন। এরই মধ্যে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আওয়ামী লীগ এমন একটি সংগঠন যার নেতৃত্বে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই মহান নেতার কথায় স্বাধীনতা যুদ্ধে ঝাঁকিয়ে পড়েছিল লোকজন। স্বাধীনতার সম্মান বজায় রাখতে ঐক্যের বিকল্প নাই। আসন্ন জাতীয় নির্বাচনে সকলকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয়ে কাজ করতে হবে। কি কারনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী বিজয় লাভ করতে পারেনি তা অনুসন্ধান করা হয়েছে। যে সমস্যাগুলো সনাক্ত করা হয়েছে তা মাথায় রেখে কাজ করতে হবে। জাতীয় নির্বাচন ঘিরে প্রতিটি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপ কমিটি গঠন করা হয়েছে। তারা ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগঠিত করতে কাজ করবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, সদস্য চেয়ারম্যান লুৎফর রহমান, এস.এম. এনামুল হক, প্রভাষক মোসলেম উদ্দীন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রিয়াজ উদ্দীন আহম্মেদ, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, আফতাব উদ্দীন আবুল, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার মাস্টার, তথ্য ও গবেষনা সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মাসুদ রানা কামাল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা বেগম, কার্যকরী কমিটির সদস্য আসলাম আলী আসকান, চেয়ারম্যান অধ্যক্ষ আজহারুল হক, আব্দুল হামিদ ফৌজদার, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান মটর, জাহাঙ্গীর আলম বাদশা শাহরিয়া আলী, বকুল খরাদি, আব্দুল মান্নান, হাছেন আলী, আখতারুজ্জামান বুলবুল, আকবর আলী, জাহিদুর রহমান মিঠু, আতাউর রহমান, জয়নাল আবেদিন, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী সহ অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa