ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আরএমপি পুলিশ সদস্যদের মাঝে ট্যাকটিক্যাল বেল্ট বিতরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২   ৩৪৯ বার পঠিত
আরএমপি পুলিশ সদস্যদের মাঝে ট্যাকটিক্যাল বেল্ট বিতরণ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদস্যদের মাঝে ট্যাকটিক্যাল বেল্ট বিতরণ করেছেন আরএমপি পুলিশ কমিশনার। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় আরএমপি পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের মাঝে ট্যাকটিক্যাল বেল্ট বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদস্যদের মাঝে ট্যাকটিক্যাল বেল্ট বিতরণ করেন।

এ সময় পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, ‘প্রথমবারের মতো আরএমপি পুলিশ সদস্যরা ট্যাকটিক্যাল বেল্ট পরে বাংলাদেশ-ভারত মৈত্রী ৫০ বছর পূর্তিতে আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি রাজশাহীতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলার নিরাপত্তার দায়িত্ব পালন করবে।’

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ পুলিশকে উন্নত ও সমৃদ্ধ পুলিশ হিসেবে গড়ে তুলতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আইজিপি মহোদয় পুলিশ সদস্যদের ক্ষুদ্রাস্ত্র বহনের জন্য ট্যাকটিক্যাল বেল্ট এর ব্যবস্থা করেছেন। এরই ধারাবাহিকতায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে ৪০০ টি ট্যাকটিক্যাল বেল্ট সরবরাহ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল পুলিশ সদস্যদের ট্যাকটিক্যাল বেল্ট দেওয়া হবে।’
ট্যাকটিক্যাল বেল্ট ব্যবহারের ফলে উন্নত দেশের পুলিশের ন্যায় বাংলাদেশ পুলিশের গেট আপে পরিবর্তন আসবে, পুলিশের দক্ষতা বাড়বে এবং জনগণকে আরো সহজে দ্রæততার সহিত সেবা দিতে পারবে বলেও তাঁর বক্তব্যে উল্লেখ করেন তিনি।

উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) মোঃ সাইফুদ্দিন শাহীন জানান, বেল্ট ব্যবহারে আরএমপি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ছয় চেম্বারের আধুনিক এই ট্যাকটিক্যাল বেল্টে থাকবে পিস্তল, হ্যান্ডকাফ, অতিরিক্ত ম্যাগাজিন, এক্সপেন্ডেবল ব্যাটন, পানির বোতল, টর্চ লাইট ও ওয়ারলেস। সর্বাধুনিক এই অপরারেশনাল গিয়ারে ট্যাকটিক্যাল বেল্ট, স্মল আর্মস উইথ থাই হোলেস্টার ও হ্যান্ডস ফ্রি কমিউনিকেশন যুক্ত করা হয়েছে। যা ব্যবহার করে পুলিশ সদস্যরা ডিউটিকালীন অধিক সক্রিয় ভাবে তাদের উপর অর্পিত দ্বায়িত্ব পালনে সক্ষম হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন সহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa