ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের নতুন ভবন উদ্বোধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৬ জানুয়ারি ২০২২   ৩১৪ বার পঠিত
আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের নতুন ভবন উদ্বোধন

আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের নতুন ভবন উদ্বোধন করলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক ।
১৬ জানুয়ারি বেলা সাড়ে ১১ টায় রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত আরএমপি’র পুরাতন সদরদপ্তরে (নির্মাণাধীন নতুন সদরদপ্তর) উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের নতুন ভবন উদ্বোধন করেন।

উদ্বোধীন অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, প্রযুক্তি নির্ভর অপরাধ কমাতে এবং প্রযুক্তির মাধ্যমে অধরাধীকে গ্রেফতার করতে সাইবার ক্রাইম ইউনিট চালু করা হয়েছে।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে আরো বলেন, গত এক বছরে সাইবার ক্রাইম ইউনিট ১৪০৫ টি অভিযোগের মধ্যে ১৩৩৫ টি অভিযোগ নিস্পত্তি করেছে। সেই সাথে নারীদের বিভিন্ন স্পর্শকাতর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বøাকমেইল করা, ফেসবুক একাউন্ট হ্যাক করা, বিভিন্ন ভূয়া ম্যাসেঞ্জারের মাধ্যমে পর্ণো ছবি ও ভিডিও পাঠানোর মত প্রায় ৩৬০ টিরও অধিক অভিযোগ নিস্পত্তি করেছে। এই ভাবেই রাজশাহী মহানগরবাসীর জন প্রত্যাশা পূরণ তথা জনসন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয় আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটি।

উল্লেখ্য, মোঃ আবু কালাম সিদ্দিক রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার হিসেবে যোগদানের পরপরই বলেছিলেন “রাজশাহী মহানগরীকে নিরপাত্তার চাদরে ঢেকে ফেলা হবে। মহানগরীতে কোন অপরাধ থাকবে না। সেই লক্ষে বিভিন্ন ধরণের কর্মসূচি গ্রহণ করেন। এর অংশ হিসেবে গত ১৭ সেপ্টেম্বর ২০২০ শাহমখদুম থানা কম্পাউন্ড আরএমপি অস্থায়ী সদরদপ্তরে সাইবার ক্রাইম ইউনিটের উদ্বোধন করেন।
যাত্রার শুরু থেকেই সাইবার ক্রাইম ইউনিটের সহকারি পুলিশ কমিশনার উৎপল কুমার এর নেতেৃত্বে সাইবার ক্রাইম ইউনিট সাফল্য দেখিয়ে আসছে। বিশেষ করে মোবাইল কললিষ্ট, ফেসবুক, ইমো, ম্যাজেঞ্জার ইত্যাদি পর্যালোচনা করে আরএমপি’র থানাসমূহের বিভিন্ন অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, মাদক ব্যবসায়ীর অবস্থান সনাক্ত করা, ভূয়া পুলিশ পরিচয়ে টাকা আত্মসাৎ, ছিনতাইকারী গ্রেফতার, জঙ্গি গ্রেফতার, ডিজিটাল গ্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ, হারানো মোবাইল উদ্ধার, অপহরণ, খুন, চাঁদাবাজসহ বিভিন্ন মামলার রহস্য উদঘাটনে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে সাইবার ক্রাইম ইউনিট।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন, আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa