ঢাকা
২৪ জুন ২০২৬
শিরোনাম

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি ফ্লাইট

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ১০ জুন ২০২৫   ২১৫ বার পঠিত
আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি ফ্লাইট

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখন হজযাত্রীদের দেশে ফেরার প্রস্তুতি চলছে।

মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি ফ্লাইট, যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। তাদের মধ্যে ১৯ জন হজযাত্রী মৃত্যুবরণ করেন। এদিকে, চলমান হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে এবং হজ সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ৪৬২ জনকে গ্রেপ্তার করেছে।

এদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৯০ জন বাংলাদেশি হজযাত্রী চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া আরও ২৩ জন সৌদি আরবের সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হয় ৪ জুন, যখন হাজিরা মিনায় পৌঁছান। পরদিন ৫ জুন তারা আরাফাতের ময়দানে অবস্থান করেন এবং সেখানেই হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ৬ জুন পশু কোরবানি ও শয়তানকে প্রতীকীভাবে পাথর নিক্ষেপের মধ্যদিয়ে মূল কার্যক্রম শেষ করেন হাজিরা। এরপর বিদায়ী তাওয়াফ ও সাঈ সম্পন্ন করে তারা হজের আনুষ্ঠানিকতার সমাপ্তি টানেন।

Facebook Comments Box